পর্ব # ১ [এটা বেশ কটি পর্বে ধারাবাহিক প্রকাশিত হবে]
৩০১৪ সনে হিউম্যান ক্লোন ল্যাবে যখন আমায় জাগানো হলো আমি চারদিকে তাকিয়ে বিস্মাভিভুত হলাম। ল্যাবের সব নারী পুরুষ সম উচ্চতার, প্রায় একই চেহারা, একই গায়ের, চুলের আর চোখের রং। ২০১৪ সনে পৃথিবীতে সবচেয় সুন্দরতম যে সব নরনারী ছিল, তাদের ক্লোন বা অনুকরণে ৩০১৪ সনের সব মানুষ তৈরি করা হয়েছে।
আমার বিস্ময়াভাব লক্ষ করে এক নারী বলে উঠলো, স্বাগতম ২০১৪ সনের ফেসবুকার মি. রক্তস্নাত! ১০০০ বছর আগের পুরণো ফেসবুক, নেট তত্ত্ব বিশ্লেষণে আমরা দেখেছি, তুমি আমাদের নিয়ে আগাম প্রবন্ধ লিখেছিলে, এ বিষয়ক চিন্তা ছিল তোমার। তাই তোমার থেকে ডিটেইল জানার জন্য তোমার ক্লোন করে জাগিয়ে দিলাম আমরা। তুমি চাইলে আজকের যুদ্ধহীন, ধর্মহীন, মানুষের বিভাজনহীন, আলাদা রাষ্ট্রমুক্ত, পাসপোর্ট ভিসামুক্ত, মিথ্যা আর অসততামুক্ত এ পৃথিবীতে থেকে যেতে পার।
বিস্ময়ের সাথে লক্ষ করলাম মেয়েটি আমায় যা বলছে তার কিছুই সে ২০১৪'র ভাষার মত শব্দ করে উচ্চারণ করছে না। কেবল আবার দিকে তাকানোর সাথে সাথে তার সব বক্তব্য আমার মস্তিকে চলে এলো।
মনে পড়ে গেল আমার সব পুরণো কথা। ২০১৪ সনে বাংলাদেশ নামক একটা দেশের ঢাকা শহরে থাকতাম আমি। ফেসবুক করতাম তখনকার আধুনিক টেকনোলজির। আমার তখনই এমন মনে হতো যে, ২০১৪ সনের পৃথিবীতে এই যে মানুষে মানুষে হানাহানি- ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে, গোষ্ঠির নাম, অজ্ঞতার নামে তা অন্তত হাজার বছর পর হলেও আর থাকবে না। তাই একটা বই লিখেছিলাম আমি "৩০১৪ সনের ঐতিহাসিকের দৃষ্টিতে ২০১৪ সনের পৃথিবীর মানুষের ইতিহাস" শিরোনামে। ঐ বইটার নানাবিধ অংশ থেকে ব্লগ আ ফেসবুকে পোস্ট দিয়েছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন